আত্রাইয়ে ছাত্র দলের উদ্যোগে ব্লাড ডোনেশন এবং ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলে র উদ্যোগে ব্লাড ডোনেশন এবং ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
১লা সেপ্টেম্বর বেলা ১১টায় এম এ এম বিশ্ববিদ্যালয় চত্বরে দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রিফাতের নেতৃত্বে ডা মোঃ মহিউদ্দিন খান আলমগীরের সহযোগিতায় অন্যতম ছাত্র নেতা সাজু আহমেদ এর সার্বিক প্রচেষ্টায় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র নেতা সজীব বিন আজান, সৌরভ, প্রমূখ।