আ.লীগের নির্বাচনি পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ


আ.লীগের নির্বাচনি পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ
ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনি পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এদিন বিকাল ৩টায় আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা শুরু হয়। দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে এ সভায় দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন। সভায় সিদ্ধান্ত হয়, এবার আওয়ামী লীগের নির্বাচনি পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।