ইসলামী ব্যাংকের উদ্যোগে দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ


ইসলামী ব্যাংকের উদ্যোগে দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ
ইসলামী ব্যাংক বাংলাদেশের উদ্যোগে বারিধারার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রোববার ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন এ খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বশির আহমেদ ও মো. মিজানুর রহমান ভূঁইয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আবুল হাসান ও নজরুল ইসলাম, জামিয়া আশরাফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল আলীম ফরিদী ও বাইতুন নূর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. সফিকুল ইসলাম। এর আগে পহেলা রমজানে দেশব্যাপী ৬১৯টি শিশু সদনে ৩০ হাজার ৬৬৫ জন দুস্থ শিশুর মাঝে খাবার ও ইফতারি বিতরণ করা হয়।