উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
তিতাস আহম্মেদ স্টাফ রিপোর্টার
দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুরু আজ ১০-০৮-২০২৩ খ্রীঃ অনুমানিক বিকেল ৫ ঘটিকার সময় কুষ্টিয়া সদর উপজেলার ১০ নং উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ১৫ই আগষ্ট মাস উপলক্ষে মাস ব্যাপী জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা আতাউর রহমান আতা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল হক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কুষ্টিয়া সদর উপজেলা, জনাব মোঃ ছানোয়ার হোসেন মোল্লা চেয়ারম্যান ১০ নং উজানগ্রাম ইউনিয়ন পরিষদ, সভাপতিত্ব করেন জনাব মতিউর রহমান বিশ্বাস, সার্বিক পরিচালনা করেন জনাব মোঃ আবু বকর সিদ্দিকী
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান মিন্টু ফকির চেয়াম্যান বৈটতল ইউনিয়ন পরিষদ,,জনাব মোঃ লালটু রহমান চেয়ারম্যানগোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদ আরো উপস্থিত ছিলেনঃ সকল ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সকল ওয়ার্ড মেম্বার গণ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সবশেষ কিন্তু ওরা বুঝতে পারেনি বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ”
সেই সাথে শাহাদাত বার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি গভীর ভাবে স্মরণ করেন।
