ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যে অতিষ্ঠ রোগী ও স্বজনরা।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। এ যেন ঔষধ কম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য দিনদিন বেড়েই চলেছে। ঔষধ কম্পানির নাছোড় বান্দা প্রতিনিধিদের চাপে ডাক্তারদের চিকিৎসা ব্যবস্থাপত্র তাদের দেখাতে বাধ্য হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। এতে রোগীদের গোপনীয়তা রক্ষা হচ্ছে না।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং যথাযথ উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি না থাকায় বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য দিনদিন বেড়েই চলেছে। এতে হাসপাতালে চিকিৎসার পরিবেশও নষ্ট হচ্ছে।সরেজমিনে রবিবার (১২ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ২ ঘন্টা দাঁড়িয়ে থেকে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সটির সামনে জটলা বেঁধে দাড়িয়ে আছে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা। তাদের কারো কাঁধে ব্যাগ ঝোলানো, কারো হাতে ব্রিফকেস এবং ডাক্তারদের জন্য আনা নানা রকমের উপহার সামগ্রী। রোগী বা স্বজনরা হাসপাতাল থেকে বেড়িয়ে আসা মাত্রই হাতে থাকা ঔষধ ব্যবস্থা টান দিয়ে নিয়ে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পরছে সবাই।এতে রোগী ও তার স্বজনরা ভোগান্তী পোহাচ্ছে। এবং উপজেলার এ হাসপাতালটির পেছনে গেলে দেখা যায় তারা তাদের সাথে থাকা মটরসাইকেল রেখে এমন ভাবে জটলা বানিয়েছেন যা দুর থেকে দেখলে মনে হবে মটর সাইকেলের গ্যারেজ।ভুক্তভোগী ও স্থানীয়রা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার এবং ওয়ার্ড বয় থেকে শুরু করে কর্মচারীদের সঙ্গে ঔষধ কম্পানির প্রতিনিধিদের গভীর সখ্যতা রয়েছে। কোনো রোগী ও তাদের স্বজনরা ডাক্তারদের চেম্বার থেকে বের হতেই তাদের ঘিরে ধরে মেডিক্যাল রিপ্রেজেনটেটিভরা। আমরা যারা রোগী, আমাদের পার্সোনালিটি আছে বিশেষ করে নারী রোগীদের। এখানে নারী রোগীদের গোপনীয়তা বলতে কিছুই নেই। এগুলো কর্তৃপক্ষ দেখে না, কারন তারা অন্ধ। ঔষধ কম্পানি থেকে মাসে ভাতা পায় ডাক্তাররা তাই তারা তাদের কিছু বলে না, কারণ বলতে গেলে ভাতা বন্ধ হয়ে যাবে।একাধিক সুত্রে জানা গেছে, ঔষধ কম্পানির প্রতিনিধিদের কাছ থেকে মাসিক মাসোহারা ও উপহার সামগ্রী নিয়ে ডাক্তাররা নিম্নমানের ওষুধ লিখে থাকেন বলেও অভিযোগ উঠেছে সরকারি হাসপাতালটির ডাক্তারদের বিরুদ্ধে। এছাড়াও নানা অনিয়ম রয়েছে, চিকিৎসা সেবার জন্য আসলে ডিকমত ডাক্তার পাওয়া যায় না হাসপাতালটিতে এতে করে অন্যত্র জেলা সদর হাসপাতালে অথবা বেসরকারী প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় মান্না দাস বলেন, এটা সম্পুর্ন বে-আইনি ও নিষিদ্ধ। আমরা কোম্পানিগুলোকে নিষেধ করে দিয়েছি তাদের এই ধরনের কাজ থেকে বিরত থাকতে। নির্দেশনা না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
