কিশোরীকে বিয়ের পর পতিতালয়ে বিক্রির চেষ্টায় অভিযুক্ত গ্রেফতার


কিশোরীকে বিয়ের পর পতিতালয়ে বিক্রির চেষ্টায় অভিযুক্ত গ্রেফতার
কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে একাধিক বার ধর্ষণ এবং বিয়ের নাটক সাজিয়ে পতিতালয়ে বিক্রির চেষ্টার অভিযোগে আবুল কালাম আজাদ(৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে নাটোর র‌্যাব-৫। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে নাটোর জেলার লালপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত আবুল কালাম আজাদ(৪৫) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। নাটোর র‌্যাব-০৫ ক্যাম্পের অধিনায়ক সঞ্জয় কুমার সরকার জানান, রাজবাড়ি জেলার পাংশা উপজেলার এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে একাধিক বার ধর্ষণ করে। পর প্রতারণার নাটক সাজিয়ে বিয়ে করে ওই কিশোরিকে টাকার বিনিমেয়ে যৌনকর্মী হিসেবে পতিতালয়ে পাচারের চেষ্টা করে। পরবর্তীতে ওই কিশোরির মা বিষয়টি বুঝতে পেরে রাজবাড়ী জেলার পাংশা থানায় ধর্ষণ, প্রতারণা এবং পাচার আইনে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর অভিযুক্ত আসামি আত্বগোপনে চলে যান। পরে র‌্যাব অভিযান চালিয়ে শুক্রবার রাতে নাটোরের লালপুর উপজেলা থেকে অভিযুক্ত আসামিকে তাকে গ্রেফতার করেন। আজ অভিযুক্ত আসামিকে কুষ্টিয়ার পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।