কিশোর গ্যাং ‘ভাই ব্রাদার গ্রুপের’ ২ সদস্য গ্রেফতার
অনলাইন নিউজ ডেক্স
রাজধানীর মিরপুরের কাফরুলে কিশোর গ্যাং \'ভাই ব্রাদার\' গ্রুপের ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার ঢাকা ও বরিশালে অভিযান চালিয়ে এই ২ জনকে গ্রেফতার করে র্যাব-৪। গ্রেফতারকৃত আসামিরা হলেন- মিরাজ ও শরিফ।
বিষয়টি নিশ্চিত করে র্যাব ৪ এর কোম্পানি কমান্ডার এএসপি জাহিদুল ইসলাম বলেন, সোমবার ঢাকার কাউন্দিয়া ও বরিশাল থেকে ২ আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এর পর তাদেরকে কাফরুল থানায় সোপর্দ করা হয় । এদের বিরুদ্ধে থানায় আগেই মামলা ছিল।
গত সোমবার \'মিরপুরে কিশোর গ্যাং ভাই ব্রাদার গ্রুপের হামলায় গার্মেন্ট শ্রমিক আহত\' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদন প্রকাশের পর র্যাব-৪ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ২ কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করে র্যাব।
কাফরুল থানার ওসি হাফিজুর রহমান বলেন, গার্মেন্ট শ্রমিক রাসেল মিয়ার ওপর হামলার ঘটনায় র্যাব ২ আসামিকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে।