কুমিল্লার তিতাসে ঈগলের অফিসে অগ্নিসংযোগের ও ভাঙচুরের অভিযোগ
মোঃ সজিব জেলা প্রতিনিধি কুমিল্লা
কুমিল্লার তিতাসের জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানের ঈগল প্রতীকের অফিসে অগ্নিসংযোগ ও উপজেলার শিবপুর স্টেশনে ঈগলের অফিসে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, দড়িকান্দি পূর্ব পাড়ায় তিতাস উপজেলা আ\'লীগের সদস্য ও জিয়ারকান্দি ইউনিয়ন আ\'লীগের সাবেক সভাপতি মোঃ আবুল হাসেমের নেতৃত্বে অফিসটির কার্যক্রম চলছিলো। গতকাল ২৮ ডিসেম্বর রাতে কোন এক সময় কে বা কারা অফিসে আগুন দিয়ে প্রায় ১০-১২ পোস্টার পুড়ে ফেলে এমন অভিযোগ করেছেন আবুল হাসেম। তিনি বলেন, আজ সকালে আমার স্ত্রী হাঁটতে এসে দেখে অফিস খোলা। আমাকে খবর দিলে আমি এসে দেখি আগুন দিয়ে পোস্টার পুড়ে ফেলেছে।
কে বা কারা করছে আমরা দেখি নি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
অপর ঘটনাটি ঘটেছে একই উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর স্টেশনে। ঘটনাটি গতকাল রাতে ঘটেছে বলে জানান তত্ত্বাবধানে থাকা জাহাঙ্গীর আলম সওদাগর। গতকাল রাত ১০ টায় আমি অফিস থেকে চলে যাই। সব ঠিকঠাকই ছিলো সকাল ১২ টায় শুনি অফিসের আসবাবপত্র কিছুই নেই। কে বা কারা নিয়ে গেছে। ৩০টি চেয়ার, ২ টি টেবিল, ব্যানার, ফেস্টুন ও পোস্টার সব নিয়ে গেছে। অফিসে লাগানো পোস্টারগুলো পর্যন্ত ছিড়ে ফেলেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিতাস উপজেলা যুবলীগ নেতা রাশেদ ফরায়েজী, জিয়ারকান্দি ইউনিয়ন আ\'লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সরকার,জিয়ারকান্দি ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি গাজী মাজু মিয়া, ঈগলের সমর্থক মোঃ আঃ করিমসহ আরও অনেকে। তারা ঘটনার নিন্দা জানিয়ে বলেন, খবর পেয়ে এসে দেখি একটি অফিসে আগুন লাগিয়েছে এবং অপরটির সব উপকরন নিয়ে গেছে। ঈগলের প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানকে বিষয়টি অবগত করা হয়েছে।আমরা রির্টানিং অফিসারকে বিষয়টি জানাব।
