কুষ্টিয়ার খোকসায় নারী দিবসে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
জাহাঙ্গীর আলম রানা, খোকসা উপজেলা প্রতিনিধি, কুষ্টিয়া
কুষ্টিয়ার খোকসা আমবাড়ীয়া ইউনিয়নের গোসাইডাঙ্গী গ্রামে আজগর মন্ডলের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় মোছাঃ নাজমা খাতুন (২৮) তার স্বামী মোঃ ইনামুল মন্ডল (২৯), বিদেশ থাকেন। মোছাঃ নাজমা খাতুন তার স্বামীর বাড়িতে থাকেন, দীর্ঘদিন যাবৎ নিহত জোহরা খাতুন (২৫) তার স্বামী মোঃ ইমরান মন্ডল (৩০) এর ভাবি মোছাঃ নাজমা খাতুন (২৬) এর সহিত প্রায় চার বছর ধরে পরকিয়া প্রেমের সম্পর্ক করে আসছেন। সম্পর্ক চলাকালিন ইমরান মন্ডল তার ভাবি নাজমা খাতুনের সংসারের যাবতীয় খরচ খরচা করতেন, এ বিষয়ে ইমরানের স্ত্রী নিহত জোহরা খাতুন তার স্বামীকে নিষেধ করিলে ইমরান মন্ডল তাকে প্রায় প্রায় বেধড়ক মারপিট করেন, এরই জের ধরিয়া গত ০৮/০৩/২০২৩ ইং তারিখ রোজ বুধবার আনুমানিক রাত আট ঘটিকার সময় ইমরানের সাথে তার স্ত্রী জোহরা খাতুনের পরকিয়ার বিষয় নিয়ে কথাকাটাকাটি হয় কথাকাটাকাটির এক পর্যায়ে ইমরান তার স্ত্রীকে গলা চেপে শ্বাসরোধ করে ফেলে রেখে চলে যায়, তার পরেই ইমরান মন্ডলের পিতা আজগর মন্ডল শোলা হাতে করে এসে জোহরা খাতুন কে শোলা দিয়ে এলোপাথারী মারধর করতে থাকে মারধরের এক পর্যায়ে জোহরা খাতুনের কোন সাড়া শব্দ না পেয়ে মৃত্য অবস্থায় তার মাথায় পানি ঢালে তার পরেও সারা শব্দ না পাওয়ায় জোহরা খাতুনের মিত্যু নিশ্চিত জেনে বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌছালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্ররন করেন।
এ বিষয়ে নিহত জোহরা খাতুনের ভাই মোঃ শহিদুল ইসলামের সাথে কথা বললে তিনি যানান যে, তার বোন নিহত জোহরা খাতুনের সংসারে পরকিয়ার বিষয় নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল এবং তার বোনকে শারীরিক ও মানুষিক নির্যাতন করতেন নিহত জোহরার স্বামীর পরিবার।
এই বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান সাংবাদিকদের জানান যে, প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি নিহত জোহরা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, নিহত জোহরা খাতুনের ভাই মোঃ মনিরুজ্জামান (৩৩), বাদী হয়ে খোকসা থানায় হত্যা মামলা দায়ের করেন যাহার মামলা ৩০২/৩৪ ধারা মামলা নং ০৫। সৈয়দ আশিকুর রহমান আরো জানান যে, আসামী ধরার প্রক্রিয়াধিন চলছে।
