কেন্দুয়ায় বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় কিশোর প্রাণ গেল কিশোরের


কেন্দুয়ায় বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় কিশোর প্রাণ গেল কিশোরের
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় দ্বীন ইসলাম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের আদমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দ্বীন ইসলাম মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ওসি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। স্থানীয়দের বরাতে ওসি জানান, মঙ্গলবার দুপুর পৌণে দুইটার দিকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কে বিপরীতমুখি একটি বাসের সাথে দ্বীন ইসলামের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক দ্বীন ইসলাম এবং মোটরসাইকেলটিও দুমরে মুচরে যায়। পরে দ্বীন ইসলামকে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে ঈশ্বরগঞ্জ এলাকায় বিকেল পৌণে পাঁচটার দিকে দ্বীন ইসলামের মৃত্যু হয়।