কেন্দুয়ায় বিদ্যুৎপৃষ্টে যুবক ও সড়ক দূর্ঘটনায় শিশু নিহত
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ
বিদ্যুৎপৃষ্টে ও সড়ক দুর্ঘটনায় নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পৃথক স্থানে শিশু সহ দুই জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ এপ্রিল ) সকাল ৮ টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর ও বলাইশিমুল ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এসব ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তি হলেন, খিদিরপুর গ্রামের আবু সিদ্দিকের ছেলে সোহেল মিয়া (২৫) এবং চন্দ্রগাতী গ্রামের সুমন মিয়ার মেয়ে সাউদা (৫)।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, মঙ্গলবার (২৫ এপ্রিল ) সকাল ৮ টার দিকে সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামের নিজ বাড়িতে মর্টার থেকে পুকুরে পানি ভর্তির জন্য বিদ্যুৎ লাইন লাগাতে গেলে বিদ্যুৎপৃষ্ট সোহেল মিয়া নামে এক ঔষধ ব্যবসায়ী যুবকের মৃত্যু হয়েছে। পরে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেল মিয়াকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে কেন্দুয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের চন্দ্রগাতী গ্রামের সাউদা তার বাবা- মার সাথে বলাইশিমুল ইউনিয়নের মাইজকান্দি গ্রামে তার নানার বাড়িতে সোমবার ( ২৪ এপ্রিল) বেড়াতে যায়।মঙ্গলবার ( ২৫ এপ্রিল) সকাল ১০ টার দিকে কেন্দুয়া টু নেত্রকোনা সড়কে খেলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সাউদা আহত হয়।পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম বিদ্যুৎপৃষ্ট এবং কেন্দুয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের কমিশনার আব্দুল কাইউম সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কথা হলে কেন্দুয়া থানার অফিসার ( তদন্ত) আশরাফুল আলম বিদ্যুৎপৃৃৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ফোর্স সহ আমি ঘটনাস্থল ঘুরে এসেছি। আর সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত আমাদের কেউ অবহিত করেন নাই। এসব ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
