কেন্দুয়ায় বিলে মাছের লক্ষাধিক পোনা অবমুক্তকরণ
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্বখাতের আওতায় বিল নার্সারীতে উৎপাদিত মাছের পোনা বিলে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার গন্ডা ইউনিয়নের বাঘের কুড়ি বিলে প্রায় লক্ষাধিক রুই, কাতল, মৃগেল ও কালিবাউসসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন, উপজেলা নির্বাহী কর্নকর্তা (ইউএনও) কাবেরী জালাল। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম ও গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম আকন্দ কল্যাণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে বাঘের কুড়ি বিলপাড়ে স্থানীয় সুফলভোগীদের সাথে হাওরে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং হাওর অধ্যুষিত অঞ্চলে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।