খন্দকার মোশাররফকে দেখতে হাসপাতালে গেলেন মঈন খান


খন্দকার মোশাররফকে দেখতে হাসপাতালে গেলেন মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে দেখতে হাসপাতালে গিয়েছেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন খন্দকার মোশাররফের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ড. মঈন খান। গত বছরের ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন খন্দকার মোশারাজনীররফকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় ২৭ জুন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর ৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন। এরপর ৫ ডিসেম্বর তাকে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।