গজারিয়ায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের পাশে দাঁড়ালেন সংসদ সদস্য।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের পাশে দাঁড়ালেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। গত কাল রোববার (২ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে সি-বোডে করে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শণ করেন তিনি।পরিদর্শন শেষে সংসদ সদস্য ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে বলেন, শেখ হাসিনা সরকার গরীব বান্ধব সরকার। আপনাদের যাতে কোন সমস্যা না হয় সেজন্য স্থানীয় প্রশাসন ও আমরা যারা জনপ্রতিনিধি আছি সবাই মিলে সমস্যা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছি।এসময় সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব নিজেস্ব অর্থায়নে উপজেলার নয়ানগর গ্রামে মসজিদ সংস্কারের জন্য ৩ লাখ টাকা ও বাশগাওঁ গ্রামের একটি স্কুলের রাস্তা মেরামতের জন্য তার বরাদ্দ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা, ইসমানির চর এলাকায় বেড়িবাঁধ রক্ষার্তে জিও ব্যাগের জন্য ৩ লক্ষ টাকা ও চরবলাকি গ্রাম রক্ষার্থে ৩ লক্ষ টাকা বিতরণ করেন। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও চেক বিতরণ করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। উল্লেখ্য,গত সোমবার রাতে মেঘনা নদীর পাড়ে নয়ানগর ও চরবালাকি গ্রামে ঘূর্ণিঝড় আঘাত হানে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তীব্র বেগে ঘূর্ণিঝড়ের আঘাতে ১৮ টি বসতঘর লন্ডভন্ড হয়। এর মধ্যে ১০টি ঘড় নদীতে তলিয়ে যায় ও অসংখ্য গাছপালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
