গজারিয়ায় সুপার বোর্ডে লাগা আগুন ১১ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আনা যায়নি।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দীর সিকিরগাঁওয়ে সুপার বোর্ড কারখানায় ভয়াবহ আগুনে কয়েক কোটি টকার সম্পদ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এবং আরও দুটি জাহাজ চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। প্রায় ৫ ঘণ্টা পর বৃষ্টি নামলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। কর্তৃপক্ষ বলছে,২০১৩ সালে এই কারখানায় লাগা আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে ৫ দিন। এদিকে আগুনের কারণ উদ্ঘাটনে জেলা প্রশাসন ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।কর্তৃপক্ষ মনে করছে, কাঠের গুঁড়া ও পাটের খড়ি দিয়ে তৈরি সুপার বোর্ডের বড় বড় স্তূপ থাকায় আগুন দীর্ঘস্থায়ী হবে। তবে এ ঘটনায় মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রসাশক মাসুদুর রহমানকে প্রাধান করে ৫ সদস্য বিশিষ্ট ১টি তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। এই কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত দেখা গেছে এখনো জ্বলছে। সুপার বোর্ডের কর্তৃপক্ষ নাম প্রকাশ করতে অনিচ্ছুক একজন দৈনিক ডোনেট বাংলাদেশকে বলেছে আগুন লিবতে আরো বেশ কয়েকদিন সময় লাগতে পারে।