চাঁপাইনবাবগঞ্জে আখ চাষিদের নিয়ে মাঠ দিবস পলিত
আবুল কাশেম, উপজেলা প্রতিনিধি শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার দেবীনগর পুটিমারি বিলে সাশ্রয় মূল্যে আখ চাষের জন্য মুড়ি আখ চাষের ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০: টায়, ৪র্থ ফেজ বাস ইউএসডিএ বিএসআরআই সিআর -১ প্রকল্পের অর্থায়নে ও কৃষি প্রকৌশল বিভাগ বিএসআরআই ইশ্বরদী পাবনা এর সম্পাদনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড.মো ওমর আলী মহাপরিচালক বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ।
আনিসুর রহমান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান গবেষক বাস-ইউএসডিএ সিআর প্রকল্প-১ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম সহ মুড়ি আখ চাষীরা।
এ সময় বক্তারা, সাশ্রয় মূল্যে আখ চাষের জন্য মুড়ি আখ চাষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন উপস্থিত ব্যক্তিরা।