চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার রোগে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী সামিয়ার চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান।
মোঃ নাসিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, রাজশাহী
বুধবার সকাল ৯ টায় জেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিনের উপস্থিতিতে তাঁর বাসভবনে ক্যান্সার আক্রান্ত সামিয়ার বড় বোন আজিজার হাতে নগদ বিশ হাজার টাকা (২০,০০০) তুলে দেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন সাধারণ মানুষের বিপদে পাসে থাকার জন্য পৌর আওয়ামী লীগ নেতার ভুয়সী প্রশংসা করেন এবং আগামীতেও আওয়ামী লীগ নেতাকর্মীদের মানুষের বিপদে আপদের সময় জনগণের পাসে থাকার আহ্বান জানান।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান মেধাবী শিক্ষার্থী সামিয়ার চিকিৎসা সহায়তায় জেলা প্রশাসন রাজনৈতিক,ব্যবসায়ীসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহব্বান জানান।
সেই সাথে সামিয়ার আশু আরোগ্য কামনা করে সকলের দোয়া প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ, দারিয়াপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা আপেল,মাসুদ রানাসহ স্থানীয় পৌর ওর্য়াড আওয়ামী লীগের সম্মানিত নেতাকর্মী বৃন্দ।