চাঁপাইনবাবগঞ্জে যাকাতের অর্থে ব্যাংক চেক ও সেলাই মেশিন বিতরণ।
মোঃ নাসিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, রাজশাহী
যাকাতের অর্থে দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জে সেলাই মেশিন ও চেক বিতরণ করা হয়। বুধবার ৫ এপ্রিল সকালে চাঁপাইনবাবগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় (ডিসি) অফিসের সম্মেলন কক্ষ ২০২২-২৩ অর্থবছরে আদায়কৃত অর্থ। যাকাতের অর্থে দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় সেলাই মেশিনের ও চেক বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মাহমুদার রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সেলাই মেশিনের চেক বিতরণ অনুষ্ঠানে যাকাতের অর্থে ০৯ জন মহিলাকে সেলাই মেশিন ও ৩৩ জন অসহায় নারী-পুরুষকে চেক বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় এ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলায় ১২৭ জনকে মোট সাত লক্ষ ৭০ হাজার ৭৭৭ টাকার চেক বিতরণ করা হয়েছে।