চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের সাথে মত বিনিময় করলেন নবাগত পুলিশ সুপার


চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের সাথে মত বিনিময় করলেন নবাগত পুলিশ সুপার
চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোঃ ছাইদুল ইসলাম (পিপিএম সেবা) বলেছেন, চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং ও বখাটেদের তৎপরতা মাদক প্রতিরোধে কাজ করবে জেলা পুলিশ। পাশাপাশি সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে। ৮ জুলাই শনিবার দুপুরে এসপি অফিসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময়কালে তিনি জানিয়ে ছেন । এসময় সাংবাদিকরা অবৈধ যানবাহ জেলার সড়ক-মহাসড়কে চুক্তির বিনিময়ে চলাচল করছে বলে অভিযোগ করেছেন। এর জবাবে নবাগত পুলিশ সুপার বলেছেন, আমি জেলায় যোগদানের পর থেকেই ট্রাফিকের শৃংখলা ফিরিয়ে আনতে কাজ শুরু করেছি। এছাড়াও তিনি বলেছেন, এখন থেকে জেলার মানুষ রাতে শান্তিতে ঘুমাবে আর রাতে মানুষের জানমাল রক্ষার্থে কাজ করবে পুলিশ। এজন্য তিনি সাংবাদিকদের সহায়তা কামনা করেছেন। মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম মোহাম্মদ সাহিদ ও আতিয়ার রহমানসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সম্মানিত সংবাদ কর্মীরা। গত ৪ জুলাই চাঁপাইনবাবগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ ছাইদুল ইসলাম।