চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ১৬ নভেম্বর দিবাগত রাত ২২:৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বটতলাহাট থেকে শান্তিরমোড় গামী চৌধুরীর মোড়স্থ জনৈক মোঃ আরিফুল ইসলাম এর ভাই ভাই কনফেকশনারীর দোকোনের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ রবিউল ইসলাম @ রুবেল @ রজব (৪০), পিতা-মোঃ আনোয়ার হোসেন, মাতা-মৃত বুড়ি বেগম, স্থায়ী সাং-আজাইপুর, বর্তমান সাং-রামজীবনপুর (কাচারী) থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’ কে হেরোইন- ০১ কেজি ১৩৪ গ্রাম, মোবাইল ফোন-০১টি, অটোরিক্সা ০১টি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। পেশায় একজন অটোচালক হলেও অটো চালানোর আড়ালে সীমান্তবর্তী এলাকা হতে হেরোইন সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী সহ বিভিন্ন এলাকায় হেরোইন সরবরাহ করতো। এরূপ গোয়েন্দা তথ্য প্রাপ্তির পরে র‌্যাব এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরই প্রেক্ষিতে ১৬ তারিখ রাতে হেরোইনের একটি চালান সরবরাহ করা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব এর আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় চেক পোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী কার্যক্রম পরিচালনা করাকালীন উক্ত অটোর গতিবিধি সন্দেহ জনক হলে উক্ত অটো থামিয়ে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতে তল্লাশী করে তার দুপায়ের মাঝে বিশেষ কায়দায় রক্ষিত ১.১৩৪ কেজি হেরোইন উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর নামে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।