চাঁপাইনবাবগঞ্জে ১০৫ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী আটক
মোঃ নাসিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, রাজশাহী
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ০৩ নভেম্বর ২০২৩ খ্রিঃ সময় ০১:৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সাগুয়ান ঘুটিঘর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রাসেল আলী (২০), পিতা-মৃত রফিকুল ইসলাম, মাতা-মোছাঃ আসিমা বেগম, সাং-সাগুয়ান ঘুটিঘর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী কে ১০৫ গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ধৃত আসামী এবং তার ভাই পলাতক মোঃ রুবেল আলী (২২) সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তারা নিজ বাড়ীতে সংরক্ষণ করে অন্যত্র সরবরাহের পরিকল্পনা গ্রহণ করছে। পরবর্তীতে র্যাবের একটি আভিযানিক দল উক্ত আসামির বাড়ীতে অভিযান পরিচালনা করে তার আপন ছোট ভাই আসামী মোঃ রাসেল আলী (২০) কে ১০৫ গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।