চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে আশ্রয় হলো বৃদ্ধ মা-বাবা’র


চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে আশ্রয় হলো বৃদ্ধ মা-বাবা’র
চাঁপাইনবাবগঞ্জে সাত সন্তানের ঘরে ঠাঁই হয়নি বৃদ্ধ মা- বাবার এমন শিরোনামে বিভিন্ন পত্র-পত্রিকায় নিউজ প্রকাশিত হলে, তাদের পাশে দাঁড়ান শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আবুল হায়াত। পরবর্তীতে তাদের সন্তানদের সঙ্গে কথা বলে তার মেজ মেয়ে বাড়িতে বসবাসের ব্যবস্থা করেন নির্বাহী অফিসার আবুল হায়াত। গত (৫ মে) রাতে শিবগঞ্জ উপজেলার কাজিপাড়া গ্রামের বাল্যবন্ধু আমিনুল ইসলামের বাড়িতে গিয়ে দাহারুল ইসলামের সন্তানদের নিয়ে বসে এ সিদ্ধান্ত হয়। এছাড়াও বৃদ্ধর যে পরিমাণ অর্থ-সম্পদ তার ছেলেদের কাছে ছিল। তা ফেরত নিয়ে বৃদ্ধ দাহারুল ইসলামের নামে ব্যাংকে রাখা হবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় কৌশলে অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে বৃদ্ধ বাব দাহারুল ইসলাম (৯১) ও মা শেরিনা বেগম (৮৪) কে সন্তানেরা বাড়ি থেকে বের করে দেন।নিরুপায় হয়ে একই উপজেলার বাল্য বন্ধুর বাড়িতে আশ্রয় নেন তারা। এর আগে গত (৩ মে) উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাদের বের করে দেন সন্তানরা। এ খবর পেয়ে গত (৪ মে) রাতে তাদের খোঁজ নেন শিবগঞ্জ উপজেলার (ইউএনও) আবুল হায়াত। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম প্রমুখ। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল হায়াত বলেছেন, বৃদ্ধ দাহারুল ইসলাম ও মা শেরিনা বেগমের ছেলেমেয়েদের নিয়ে কথা হয়েছে। বৃদ্ধের যে অর্থ-সম্পদ ছেলেদের কাছে ছিল তা ফেরত নিয়ে বৃদ্ধ দাহারুল ইসলাম\'র ব্যাংক হিসাবে রাখতে বলা হয়। সন্তানদের নির্দিষ্ট সময় দেয়া হয়েছে। বাবা-মাকে সময়ের মধ্যেই অর্থ-সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য।