টঙ্গীতে ৬ কেজি গাঁজা, ১৫ ভরি স্বর্ণসহ মাদক কারবারি গ্রেফতার


টঙ্গীতে ৬ কেজি গাঁজা, ১৫ ভরি স্বর্ণসহ মাদক কারবারি গ্রেফতার
গাজীপুরের টঙ্গীতে ৬ কেজি গাঁজা, ১টি ডিজিটাল পরিমাপক যন্ত্র, মাদকদ্রব্য বিক্রির নগদ ২২ হাজার ৫০০শত টাকা, ১টি R15 মোটরসাইকেল, ১৫ ভরি ৫ রতি স্বর্ণ, ১১ ভরি রূপার তৈরী বিভিন্ন অলঙ্কারসহ ৪ মাদক কারবারি কে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শনিবার রাতে এক বিশেষ অভিযান পরিচালনা করে টঙ্গী দত্তপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুর জেলার মতলব উত্তর থানার আব্দুল আউয়ালের তিন মেয়ে আসমা(৪২), রেশমা(৩৫), লিপি আক্তার লিজা(৩০) ও জামালপুর জেলার ইসলামপুর থানার গোয়ালের চর গ্রামের মৃত শামসুল হকের ছেলে মানিক মিয়া। চারজন মাদক কারবারি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক ক্রয় করে টঙ্গীতে বসবাস করে বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে । আজ রবিবার টঙ্গী পূর্ব থানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিঃ উপ পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) হাফিজুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি আরোও জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে মাদক কারবারি করে টঙ্গীর দত্তপাড়া এলাকায় ৬ তলা ২ টি বাড়ি, ব্যাংক, পোষ্ট অফিস সেভিংস, সঞ্চয়পত্র ও ফিক্সড ডিপোজিট লক্ষ লক্ষ টাকার জমা ও লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়াও তাদের অর্জিত প্রায় ৩০ কোটি টাকার সম্পত্তির ডকুমেন্ট ও কাগজপত্র মানি লন্ডারিং আইনে জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।