ট্রলার ডুবির ৩ দিন পর সিরাজদিখানের নিখোঁজ ইউপি সদস্যের লাশ উদ্ধার।


ট্রলার ডুবির ৩ দিন পর সিরাজদিখানের নিখোঁজ ইউপি সদস্যের লাশ উদ্ধার।
মুন্সীগঞ্জে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের ৩ দিন পর দুই ব্যক্তির মরদহ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার( ১৯ ডিসেম্বর) ভোরে ওই দুই মরদেহের মধ্যে একটি ঘটনাস্থলের পাশেই অপরটি টঙ্গীবাড়ি উপজেলার চৌসার গ্রামের পদ্মা নদী এলাকায় ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা লাশ দুটি উদ্ধার করে হাসাইল বাজার এলাকায় নিয়ে আসে।এ সময় নিহতের স্বজনরা তাদের লাশ দেখে সনাক্ত করে।উদ্ধার হওয়া দুই মরদেহ মধ্যে  একটি হলো মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হারুন অর রশিদ। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মোট ৪ মরদেহ উদ্ধার করা হয়েছে।সিরাজদিখানের মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের মৃত আরজ খানের ছেলে ইউপি সদস্য হারুন অর রশিদের লাশ বাড়িতে নিয়ে আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের কান্না ও হাজার হাজার মানুষ এক নজর দেখতে আসেন। মঙ্গলবার দুপুর ২ তালতলা বাজার জামে মসজিদ মাঠে জানাজা দেওয়া হয়েছে। এরপর গোড়াপীপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।