ট্রুডোর মন্তব্যের পাল্টা জবাব নেতানিয়াহুর


ট্রুডোর মন্তব্যের পাল্টা জবাব নেতানিয়াহুর
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইসরাইলকে গাজা উপত্যকায় হত্যাকান্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন। গাজার হৃদয় বিদারক পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন, নারী ও শিশু হত্যার ঘটনা পুরো বিশ্ব দেখছে। এটা বন্ধ হওয়া দরকার।র্ ট্রুডোর এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বলেছেন, এ হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে নয়, হামাসকে দায়ী করা উচিত। ৭ অক্টোবর ইসরাইলে হামাসের অভিযানের কথা তুলে ধরে আরও বলেন, ইসরাইল বাহিনী সাধারণ নাগরিকদের দূরে রেখে কাজ করছে। তবে হামাস তাদের ঢাল হিসেবে ব্যবহার করছে।