ঢাকায় ফিলিস্তিনের ৫১ তম সংহতি দিবস পালিত


ঢাকায় ফিলিস্তিনের ৫১ তম সংহতি দিবস পালিত
বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পাশে ছিল। অতীতের মতো এখনো ফিলিস্তিনের পাশে রয়েছে বাংলাদেশ। ঢাকার ফিলিস্তিন দুতাবাসে অনুষ্ঠিত হল ‘ফিলিস্তিনের ৫১ তম সংহতি দিবস’ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন। শনিবার রাতে রাজধানীর গুলশানে ফিলিস্তিন দূতাবাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক । এতে আরও উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী জনাব নসরুল হামিদ, ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত জনাব ইউসুফ এস ওয়াই রামাদান, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মাদ সায়েদুল হক, মোহাম্মাদ ফারুক খান, এমপি এছাড়াও সচিব, এমপি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৬৫ সালের এই দিনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের নেতৃতে সর্বপ্রথম শুরু হয় দেশটির স্বাধিকার আন্দোলন ও যুদ্ধ।