ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা ছাত্র কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ
নেত্রকোনার কেন্দুয়ায় ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে \'যেথায় থাকুক যেখানে বাধঁন আছে প্রাণে প্রাণে\' এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা অডিটোরিয়ামে শুক্রবার (৩০ জুন) বিকাল ৩টায় ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অতিথিদের উত্তরীয় পরানোর মধ্য দিয়ে শুরু হয়।
ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মহিবুল ইসলাম আকন্দ অনিক এর সভাপতিত্বে এবং মাসুম বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া আটপাড়ার মাননীয় সংসদ সদস্য জনাব অসীম কুমার উকিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃআসাদুল হক ভূঞা, তেজগাঁও কলেজের অধ্যাপক এরশাদুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি অসীম কুমার উকিল এমপি বলেন ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা ছাত্র কল্যাণ সমিতি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে ফলে ঢাকায় অবস্থানরত কেন্দুয়া উপজেলার ছাত্র ছাত্রীদের এক ফ্রেমে বেধে রেখেছেন। তিনি আরও বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ছাত্র ছাত্রীদেরই অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
এসময় ছাত্র কল্যাণ সমিতির ছাত্র সকল সদস্যগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
