তিতাসের মজিদপুর ইউপির অসহায় ও গরিব মানুষের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ
মোঃ সজিব জেলা প্রতিনিধি কুমিল্লা
কুমিল্লার তিতাসের মজিদপুর ইউনিয়নের
অসহায় ও গরিব মানুষের মধ্যে ভিজিএফ\'র চাউল বিতরণ করা হয়েছে।২৫ জুন
রবিবার সকাল সাড়ে দশটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফ\'র চাউল মজিদপুর ইউনিয়নের অসহায় ও গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়। ভিজিএফ\'র চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকার।এসময় উপস্থিত ছিলেন মজিদপুর ইউপি সচিব মো.আনোয়ার হোসেন,গৌরীপুর অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম,উপজেলা আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুল মালেক মোল্লা,ইউপি সদস্য মো.কাজল মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য মোসামৎ রোকসানা আক্তার ডলি,স্থানীয় ওয়ার্ড আ.লীগ নেতা মনিরুল ইসলাম মনু মেম্বার,
হাসেম মেম্বার,যুবলীগ নেতা মো.জহিরুল ইসলাম প্রমুখ।