তিতাসে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


তিতাসে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কুমিল্লার তিতাসে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ মে সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসামৎ ফরিদা ইয়াসমিন,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আশিক-উর- রহমান,তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সুধীন চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সফরাজ হোসেন খাঁন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সেতারুজ্জামান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা পারভীন বানু, কড়িকান্দি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ সাইফুল আলম মুরাদ,মজিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার,নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা,মঙ্গলকান্দি কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন,আবদুর রউফ ও খাদিজা বেগম প্রমুখ।