তিতাসে ঈগল প্রতিকের নির্বাচনী অফিস উদ্বোধন


তিতাসে ঈগল প্রতিকের নির্বাচনী অফিস উদ্বোধন
কুমিল্লার তিতাসের কলাকান্দি ইউনিয়নে কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস)আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান(ঈগল)প্রতিকের নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২২শে ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার কলাকান্দি বাজারে কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস)আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানের (ঈগল)প্রতিকের নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এরআগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আবদুর ছাত্তার সরকারের সভাপতিত্বে এবং মাহবুবুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সদস্য আবুল হাসেম,মো.আমির হোসেন সরকার,আ.লীগ নেতা মো.কাজল মিয়া মেম্বার,উপজেলা যুবলীগ নেতা মো.কাউছার আহমেদ ভূইয়া প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মো.শামসুল হক,কলাকান্দি ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মো.ইকবাল হোসেন সরকার,শ্রমিক লীগের সভাপতি মো.তৌফিকুল ইসলাম,হরিপদ মেম্বার,মো.রুবেল মিয়া,মো.দিদারুল ইসলাম দিদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বাজারের বিভিন্ন দোকানের ব্যবসায়ীরা।এরআগে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল আউয়াল।এরপর নেতাকর্মীরা ঈগল প্রতিকের একটি মিছিল বের করে কলাকান্দি- মাছিমপুর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিছিলটি অফিসে গিয়ে শেষ হয়।