তিতাসে উপজেলা আ.লীগের অনুষ্ঠান বয়কট করে” ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।


তিতাসে উপজেলা আ.লীগের অনুষ্ঠান বয়কট করে” ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।
কুমিল্লার তিতাসে উপজেলা আ.লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান বয়কট করে।তিতাস উপজেলার নারান্দিয়া,ভিটিকান্দি,কলাকান্দি এই তিন ইউনিয়ন আওয়ামী লীগের ও যুবলীগের নেতাকর্মী আয়োজনে এবং কুমিল্লা জেলা পরিষদের তিতাস উপজেলা ২ নং সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মু,দেলোয়ার হোসেন পলাশ এর উদ্যোগে ২৩ জুন শুক্রবার তিতাস উপজেলা ভিটিকান্দি ইউনিয়ন নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ বিকেলে আনন্দ র‍্যালি এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় তিন ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য বলেন আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক নিজের টাকা খরচ করে আওয়ামী লীগ করি।আমরা উপজেলা আওয়ামী লীগের প্রোগ্রামে গেলে আমাদের যথেষ্ট মূল্যায়ন করা হয় না। এই জন্য আমরা নিজেরা নিজেদের এলাকায় আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ র‍্যালি করি।সামনে দিন গুলোতে যদি উপজেলার আওয়ামী লীগের অনুষ্ঠিত আমাদেরকে সঠিক সম্মান না করা হয়। আমারা এর দাঁতভাঙ্গা জবাব দিব ইনশাআল্লাহ। বাংলাদেশ আ.লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ।নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা\'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলাকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি কলাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম- আহবায়ক ডাঃ এম এ ছাত্তার,কলাকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.গিয়াস উদ্দিন,উপজেলা যুবলীগের সদস্য মো.শামীম আহমেদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.মহিউদ্দিন আহমেদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো.কামাল পারভেজ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রফিকুল ইসলাম নিরব, কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মো.মির্জা হোসাইন, ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মো.কবির সিকদার,নারান্দিয়া ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো.আলী আসকর ভূইয়া, বিশিষ্ট আ.লীগ নেতা মো.মাহফুজুর রহমান, উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.নাছির উদ্দিন মাসুম, কলাকান্দি ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি মো.মিজানুর রহমান, মো.শফিক মিয়া,মো.জামাল হোসেন মেম্বার, মো.ওমর ফারুক মেম্বার, মো.ওসমান মেম্বার, মো.নুরুজ্জামান প্রমুখ।আলোচনা সভায় পরিচালনা করেন ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.শহিদুল্লাহ ও নারান্দিয়া ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া।