তিতাসে কলাকান্দি ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


তিতাসে কলাকান্দি ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লার তিতাসে ১০ দফা দাবিতে চলমান আনদোলনে তিতাসের কলাকান্দি ইউনিয়ন পর্যায়ে অবস্থান কর্মসূচী ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালন করেছে কলাকান্দি ইউনিয়ন বিএনপি। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে চলমান গণ আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ অবস্থান কর্মসূচী ও ইফতার মাহফিল কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ওসমান গণি ভূইয়া। সভাপতিত্ব করেন কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ছাবিকুল ইসলাম। কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন মুন্সি, কলাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিস সরকার, জলিল সরকার, মোঃ দেলোয়ার হোসেন, আসাদ সরকার, পেরু সরকার, আলাউদ্দিন, ফারুক সরকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ। পরে ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।