তিতাসে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিন
মোঃ সজিব জেলা প্রতিনিধি কুমিল্লা
সভাপতি শাহ আলম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান
কুমিল্লার তিতাসের জগতপুর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে ইন্জিনিয়ার শাহ আলম আজাদকে সভাপতি ও মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৭ মে) বিকাল ৫ টার সময় উপজেলার জগতপুর সাউথ পয়েন্ট মডেল একাডেমিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব আলহাজ্ব মো. আমির হোসেন ভূঁইয়া। জগতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার শাহ আলম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম, তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোশাররফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন আলম,সদস্য হারুনুর রশিদ,তিতাস উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি শেখ ফরিদ মুন্সী, জগতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহমান,সাতানী ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি এম এ মজিদ, বলরামপুর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি শেখ ফরিদ পাঠান স্বাধীন,মজিদপুর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি ইমাম হোসেন ইমন, কড়িকান্দি ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি শাহজালাল রিপন,জিয়ারকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি খালেক মোল্লা,নারাকান্দি ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মো.হুমায়ূন কবির,কুমিল্লা উত্তর জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব রাকিবুল হাসান আবু সাঈদ,হোমনা উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি ডাঃ আল আমিন সিকদার শাওন,কড়িকান্দি ইউনিয়ন জাতীয় যুবসংহতির সভাপতি মো.হানিফ মিয়া,মজিদপুর ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি মো.ইকবাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আনুষ্ঠান শেষে ইন্জিনিয়ার শাহ আলম আজাদকে সভাপতি ও মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য বলা হয়ছে।
