তিতাসে বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মোঃ সজিব জেলা প্রতিনিধি কুমিল্লা
কুমিল্লার তিতাসে বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় আ.লীগের নির্দেশনায় তিতাস উপজেলা আ.লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে।৩০ জুলাই রবিবার বিকেলে দলীয় কার্যালয়ে বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া\'র পরিচালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির,মহিলা ভাইস চেয়ারম্যান মোসামৎ ফরিদা ইয়াসমিন, উপজেলা আ.লীগের সহসভাপতি মো.আনোয়ার হোসেন ভূইয়া,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বলরাম পুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবী,সাতানী ইউপি চেয়ারম্যান মো.শামসুল হক সরকার,নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মো.আরিফুজ্জামান খোকাসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আ.লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।