তিতাসে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত


তিতাসে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লার তিতাসে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা ভূমি অফিসের আয়োজনে।২৮ মে রবিবার সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস প্রঙ্গণে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদ।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর- রহমানের সভাপতিত্বে এবং উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মো.মিজানুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগম,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোমিনুর জাহান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা পারভীন বানু,সাতানী ইউপি চেয়ারম্যান মো.শামসুল হক সরকার, কড়িকান্দি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ সাইফুল আলম মুরাদ,জগতপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুর রহমানসহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।