দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি
অনলাইন নিউজ ডেক্স
চট্টগ্রামে বিশ্ববিদ্যলয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ আজ দুপুরে চট্টগ্রামে যাচ্ছেন। সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেগেছে উৎসবের আমেজ। উৎসবের রঙে সেজেছে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, সোহরাওর্য়াদী মোড়, সহ বিভিন্ন মোড়ে বসানো হয়েছে আলোর ফোয়ারা। উৎসব মূখর পরিবেশে দুপুর ২টার দিকে চবি কেন্দ্রিয় খেলার মাঠে তৈরী মূল মঞ্চে রাষ্ট্রপতির যোগ দেওয়ার কথা রয়েছে। দীর্ঘ আট বছর পর চবি’র চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে আজ। গত বছরের ২৪ ডিসেম্বর সমাবর্তন হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়। পরবর্তীতে ২০১৬ সালে ৩১জানুয়ারী পূণ নির্ধারীত তারিখ ঠিক করা হয়। এদিকে সমাবর্তন অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা । নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে সমাবর্তন অনুষ্ঠানস্থলের চারপাশ। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে আইপি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। ২৮জানুয়ারী বিকেল থেকে সমাবর্তন মঞ্চের আশেপাশে জন সাধারণের চলাচলে আরোপ করা হয়েছে বিধি নিষেধ। সমাবর্তনে অংশগ্রহণকারী সকলকে দুপুর একটার মধ্যে মূল অনুষ্ঠানস্থলে প্রবেশ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সকল দোকানপাট সমাবর্তনের আগের দিন সন্ধ্যা থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
