দেশ বাচাঁতে বিএনপির জন্ম রাষ্ট্র সংস্কারের ৩১দফা বাস্তবায়নে সাংগঠনিক আলোচনা সভায় রেজু


দেশ বাচাঁতে বিএনপির জন্ম রাষ্ট্র সংস্কারের ৩১দফা বাস্তবায়নে সাংগঠনিক আলোচনা সভায় রেজু
নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপির উদ্যগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি র আয়োজনে কেন্দ্রীয় বি এন পি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০শে নভেম্বর উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে বেলা ১১টা থেকে শুরু হয় এ সাংগঠনিক আলোচনা সভা। আত্রাই উপজেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিগত উপনির্বাচনে নওগাঁ -৬(আত্রাই -রাণীনগর)বিএনপি মনোনীত প্রার্থী ও সভাপতি আত্রাই উপজেলা বিএনপি শেখ রেজাউল ইসলাম রেজু । প্রধান অতিথি র বক্তৃতায় তিনি বলেন দেশের ক্রান্তিলগ্নে বিএনপি জন্ম নিয়েছিল দেশের কল্যাণে কাজ করেছে জাতীয়তাবাদি শক্তি। দেশ বাচাঁতে জন্মনেওয়া বিএনপি বলিষ্ঠ নেতৃত্ব ও বাস্তবতায় বিশ্বাস করে, তিনি আরো বলেন দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবী দেশ ও জাতির কল্যানে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বক্কর সিদ্দিক ও কামরুল হাসান সাগর, আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল মোঃ খোরশেদ আলম, সেচ্ছাসেবক নেতা লোটাস,আজাদ,তুষার ও ছাত্র নেতা নসিব, সেন্টু, পাপ্পু সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।