নওগাঁয় আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল।


নওগাঁয় আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ  মিছিল।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিএনপি সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। রবিবার (৩০শে জুলাই) বেলা ১১টায় শহরের সরিষাহাটির মোড়ে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বক্তরা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে দেশ যখন এগিয়ে চলছে তখন বিএনপি আবারো অগ্নিসন্ত্রাস শুরু করেছে। তারা ২০১৩, ১৪ ও ১৫ সালের পুনরাবৃত্তি শুরু করেছে। এ অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপ থাকতে পারে না। তাদেরকে রাস্তায় প্রতিহত করা হবে।