নওগাঁর নিয়ামতপুরে আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করলেন নবাগত ইউএনও।
ভুপাল চন্দ্র রায়, জেলা সংবাদদাতা, নওগাঁ, রাজশাহী
নওগাঁর নিয়ামতপুরে প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয়ণ প্রকল্প ২এর নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ। সোমবার (১ মে/২০২৩) সকাল থেকে উপজেলার তিলিহারি, কুমারগাড়া, হাসুরা, চন্ডিপুর, সিদাইনসহ বিভিন্ন এলাকায় তিনি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন ও পূর্বে বরাদ্দ পাওয়া উপকারভোগী পরিবারের লোকজনের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরের নির্মাণ কাজ সঠিকভাবে করা হচ্ছে কি না তা তদারকি করার জন্য এই পরিদর্শনে আসা।
কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমি যতগুলো নতুন নির্মানাধীন কাজ ও বসবাসরত উপকার ভোগীদের বাড়ির কাজ দেখেছি তার সবগুলোই সন্তোষজনক।