নওগাঁর নিয়ামতপুরে ক্লিনিকে অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা।


নওগাঁর নিয়ামতপুরে ক্লিনিকে অভিযান, জরিমানা  ৭০ হাজার টাকা।
নওগাঁর নিয়ামতপুরে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অব্যবস্থাপনার দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ অক্টোবর /২৩) আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মোরশেদ। অনুমোদনহীন ল্যাব, পরীক্ষা কেন্দ্র ও অব্যবস্থাপনার দায়ে নিয়ামতপুর উপজেলার নিরাময় ক্লিনিককে ৫৫ হাজার, বন্ধু ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার ও এশিয়া হারবালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুব আলম ও আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রণব কুমার শাহা। এ সময় নিয়ামতপুর থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল।