নওগাঁর নিয়ামতপুরে খাদ্যমন্ত্রীর সাথে প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা বিনিময়।


নওগাঁর নিয়ামতপুরে খাদ্যমন্ত্রীর সাথে প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা বিনিময়।
খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি\'র সাথে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচছা বিনিময় হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় হয়। শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি শাহজাহান শাজু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সরকার শাহ আলম এবং সদস্য জাকির হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান (মহিলা) নাদিরা বেগম, রসুলপুর ইউপি চেয়ারম্যান মোত্তালিব হোসেন বাবর, ভাবিচা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটনসহ বিভিন্ন দপ্তর প্রধানগন।