নওগাঁর নিয়ামতপুরে পাকা রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ।


নওগাঁর নিয়ামতপুরে পাকা রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ।
নওগাঁর নিয়ামতপুরে পাকা রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি করে রাস্তার ক্ষতিসাধন, সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন । লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাড়ইল ইউনিয়নের মিরাপাড়া গ্রামের মৃত রিয়াজউদ্দিন মন্ডলের ছেলে নূরুল ইসলাম তার বাড়ীর পানি পাকা রাস্তার উপর ফেলায় পাকা রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। গ্রামবাসী বার বার বিষয়টি নূরুল ইসলামকে জানালেও কোন কাজ হয়নি। এ বিষয়ে গ্রামবাসী মৃত তাহের উদ্দিনের ছেলে মতিউর রহমান বলেন, নূরুল ইসলামকে বার বার বলার পরেও সে কোন পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা গ্রামবাসী বাধ্য হয়ে ইউনিয়ন চেয়ারম্যান এমনকি উপজেলা চেয়ারম্যানের কাছে যাই। ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান বিষয়টি মিমাংস করে দিলেও নূরুল ইসলাম তা মানে না। আমরা গ্রামবাসী নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।