নওগাঁর পোরশায় সিসিডিবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


নওগাঁর পোরশায় সিসিডিবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নওগাঁর পোরশা বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা খ্রীস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)’র আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সংস্থার উপজেলা কো-অর্ডিনেটর স্টিভ রায় রুপনের সভাপতিত্বে ৩ নং ছাওড় ইউনিয়ন পরিষদ চত্বরে প্রকল্পের ৩০ জন উপকারভোগী সদস্যদের মাঝে ১টি করে কম্বল, হাত মোজা, পা মোজা, টুপি এবং মেরিল পেট্রোলিয়াম জেলী বিতরণ করা হয়। আন্তর্জাতিক দাতা সংস্থা ব্রেড ফর দা ওয়ার্ল্ড জামার্নীর অর্থায়নে ও বাস্তবায়নে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব, ওয়ার্ড সদস্যবৃন্দ, উপসহকারী কৃষি কর্মকর্তা, সিসিডিবি প্রকল্পের কর্মীবৃন্দ।