নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যান চেয়ে পুলিশকে বিএনপির চিঠি


নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যান চেয়ে পুলিশকে বিএনপির চিঠি
ঢাকার নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২৭ জুলাইয়ের মহাসমাবেশ করার জন্য পুলিশের কাছে চিঠি দিয়েছে বিএনপি। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে সোমবার এ চিঠি দেওয়া হয়। নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যান-যেকোনো একটি স্থানে দলটি মহাসমাবেশ করতে চায় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিএনপির সমাবেশের আবেদনের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির জনসংযোগ বিভাগ। উল্লেখ্য, ১২ জুলাই ঢাকায় সমাবেশ করে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি। ১৮ ও ১৯ জুলাই গাবতলী থেকে রায় সাহেব বাজার ও আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা করেছে দলটি। এ ছাড়া ২২ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করেছে বিএনপি।