নাটোরে আন্তজার্তিক নারী দিবস পালিত


নাটোরে আন্তজার্তিক নারী দিবস পালিত
ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসসন\' এই প্রতিবাদ্য নিয়ে নাটোরে আন্তজার্তিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার(৮ই মার্চ) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিশাল শোভাযাত্রা বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ এমপি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম।