নাটোরে আ.লীগ নেতা মঞ্জু হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার


নাটোরে আ.লীগ নেতা মঞ্জু হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার
নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা মনজুরুল ইসলাম মঞ্জু কে (৩৯) গুলি করে হত্যার ঘটনায় মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার(৫ মে) ঢাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। আজ বিকেলে নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন- লালপুর উপজেলার শিবপুর (খাঁ পাড়া) এলাকার মো. কামরুলের ছেলে মোঃ রায়হান (২৯) এবং একই এলাকার মোঃ হাসান আলীর ছেলে মোঃ তামিম(২০)। নিহত মনজুরুল ইসলাম মঞ্জু উপজেলার বাহাদিপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন রবিউল ইসলাম কনফেকশনারি দোকানের সামনে বসেছিলেন মঞ্জু। এ সময় ২টি মোটরসাইকেলে ৪/৫ জন এসে মাথায় এবং পেটে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ অবস্থায় মঞ্জুর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপপালপুর মুক্তার জেনারেল হাাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের ভাই ১৬ জনকে আসামি করে লালপুর থানায় মামলা দায়ের করেন। পরে গত বুধবার(১ মে) পুলিশ অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করেন। এ নিয়ে এ হত্যা মামলায় ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। লালপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিরুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন মঞ্জু।