নাটোরে একমাত্র ‘আনন্দ সিনেপ্লেক্স’ ভাঙচুর ও লুটপাট
অনলাইন নিউজ ডেক্স
নাটোরের গুরুদাসপুরে জেলার একমাত্র সিনেমা হল ‘আনন্দ সিনেপ্লেক্স\' ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় সিনেমা হলের ভিতরে থাকা দুইটি সার্ভার, দুইটি প্রজেক্টর, ফ্যান, সাউন্ড সিস্টেমসহ আসবাবপত্র লুটপাট করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গুরুদাসপুর চাঁচকৈড় বাজারে
\'আনন্দ সিনেপ্লেক্স’ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আনন্দ সিনেপ্লেক্সেরর পাশে
কয়েকজনকে ঘুরতে দেখা যায়। একটু অন্ধকার হলেই দেশীয় অস্ত্র নিয়ে গেটের তালা ভেঙে সিনেমা হলের ভিতরে প্রবেশ করে। তারপর প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে ভাংচুর ও লুটপাট। এসময় তারা দুইটি সার্ভার, দুইটি প্রজেক্টর, ফ্যান, সাউন্ড সিস্টেমসহ আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়।
আনন্দ সিনেপ্লেক্সের মালিক মো. আনিসুর রহমান বলেন, আমি তো কোনো রাজনীতি করি না। তবে কেনো আমার
আনন্দ সিনেপ্লেক্সে হামলা চালানো হলো। ভেতরে সকলকিছু ভেঙে লুটপাট করা হয়েছে। প্রায় ৩০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।