নাটোরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার
অনলাইন নিউজ ডেক্স
নাটোরের সিংড়া থানার চাঞ্চল্যকর ট্রাকের হেলপার নূর ইসলাম (৫১) হত্যা মামলার আসামী মোঃ দুলালকে (৩৬) দিনাজপুর জেলা থেকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার(২২ নভেম্বর) রাত ৩টার দিকে দিনাজপুর জেলার বিরল থানার সেতারা বাজার নদীর পাড়ের ব্লক বানানোর কারখানা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃত দুলাল পঞ্চগড় জেলার বোদা উপজেলার কিসমত হরিপুর কেরানী পাড়া গ্রামের হাকিম উদ্দীনের ছেলে।
নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সঞ্জয় কুমার সরকার জানান, দিনাজপুর ও নীলফামারী ক্যাম্পের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে র্যাবের একটি অপারেশন দল সিংড়া থানার ট্রাকের হেলপার নূর ইসলাম হত্যা মামলার আসামী দুলালকে গতকাল ২২ নভেম্বর রাত ৩টার দিকে দিনাজপুর জেলার বিরল থানাধীন সেতারা বাজার নদীর পাড়ের ব্লক বানানোর কারখানা হতে গ্রেফতার করে।
উল্লেখ্য, চলতি বছরের ২২ অক্টোবর নাটোরের সিংড়া উপজেলার জামতৈল এলাকায় রাস্তার পাশে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে জানা যায় উদ্ধারকৃত মরদেহ পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার বাবুআনিযুত গ্রামের মৃত হাসান আলীর ছেলে ও ট্রাকের হেলপার নুর ইসলামের। পরবর্তীতে মৃত নূর ইসলাম এর ভাই মোঃ বছির উদ্দিন বাদী ট্রাক চালক মোঃ লাবুসহ অজ্ঞাতনামা আসামীদের নামে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ট্রাক ড্রাইভার লাবুকে গ্রেপ্তার করার পরে লাবুর সঙ্গী দুলাল পালিয়ে যায়।
