নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণের মৃত্যু
অনলাইন নিউজ ডেক্স
নাটোরের লালপুরে মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক তরুণ (১৪) মৃত্যু হয়েছেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের বাওড়া রেল ব্রীজ এলাকায় এঘটনা ঘটে।
নিহত তরুণের পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রাজশাহী হতে ছেড়ে আসা গোয়ালন্দঘাটগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন উপজেলার বাওড়া রেল ব্রীজ এলাকায় ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রেল লাইনে উপর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশের উপ- পরিদর্শক ইসলাম মোল্লা জানান, মরদেহ উদ্ধার করে পাবনা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।