নাটোরে দুই উপজেলার নতুন চেয়ারম্যান মোয়াজ্জেম ও আহম্মদ
অনলাইন নিউজ ডেক্স
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন এবং গুরুদাসপুর উপজেলায়
ঘোড়া প্রতীকের প্রার্থী আহম্মদ আলী মোল্লা নির্বাচিত হয়েছেন।
বুধবার(২৯মে) রাতে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
বড়াইগ্রাম উপজেলা পরিষদে মো. মোয়াজ্জেম হোসেন আনারস প্রতীক নিয়ে ৪০ হাজার ২৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আনিছুর রহমান দোয়াত কলম প্রতীক নিয়ে ২৪ হাজার ৬৩৪ ভোট পেয়েছেন। এবং
গুরুদাসপুর উপজেলা পরিষদ আহম্মদ আলী মোল্লা ঘোড়া প্রতীক নিয়ে ২০ হাজার ৩৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতিয়ার রহমান (আনারস) নিয়ে ১৯ হাজার ৯০৩ ভোট পেয়েছেন।
এর আগে, দুই উপজেলায় ১৭২টি ভোটকেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গননা শেষে একে একে কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
বড়াইগ্রাম উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় ১০০টি ভোটকেন্দ্রে ৬৬২ ভোটকক্ষ রয়েছে। মোট ভোটার ২ লাখ ৪৪ হাজার ৬৩৮ জন ভোটার রয়েছে। যার মধ্য পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ২২ হাজার ৯০ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৫৪৮ জন। এ উপজেলায় তিন পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
গুরুদাসপুর নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ৭২টি ভোটকেন্দ্র ৫০৩ ভোটকক্ষ রয়েছে। মোট ভোটার ১ লাখ ৮১ হাজার ৭৯৪ জন ভোটার রয়েছে। যার মধ্য পুরুষ ভোটার সংখ্যা ৯১ হাজার ১৫৪ জন এবং নারী ভোটার ৯০ হাজার ৬৩৯ জন ভোটার রয়েছে। এ উপজেলায় একজন হিজড়া ভোটার রয়েছে। এ উপজেলায় তিন পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
